প্রধানমন্ত্রীকে ‘হযরত’ বলার পর এবার ‘আওলাদে আউলিয়া’ উপাধি দিলেন হুইপ

সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হযরত’ বলার পর এবার নিজের ফেসবুক আইডিতে ‘আওলাদে আউলিয়া’ উপাধিতে ভূষিত করেছেন আলোচিত হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
গতকাল রবিবার ব্যাক্তিগত ফেসসবুক একাউন্টের একটি স্ট্যাটাসে তিনি এমনটাই লিখেছেন।

একই স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে ‘হযরত’ উপাধি দেয়ার কারনও তিনি উল্লেখ করেন এবং বলেন, শেখ হাসিনার শরীরে আউলিয়ার রক্ত বইছে। তাই তিনি ‘আউলাদে আউলিয়া’।

তিনি লিখেছেন, ‘সকল শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে তার ওপর গুরুত্বারোপ করে চলেছেন প্রধানমন্ত্রী। সব ইসলামী প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করেছেন। হজ্ব ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়ন করেছেন। ইসলামের কল্যাণে তার মহৎ কর্মের ফিরিস্তি লিখলে একটি গবেষণা গ্রন্থ রচিত হবে।’

গত ৩ ফেব্রুয়ারি রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হযরত’ সম্বোধন করেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই হুইপ স্বপনকে নিয়ে কটূক্তি করছেন।

এবার তিনি প্রধানমন্ত্রীকে ‘আউলাদে আউলিয়া’ বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন।

 

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর