বিশ্বকাপের এ জয় মুজিব বর্ষের বড় উপহার: প্রধানমন্ত্রী

বিশ্বকাপ জয়ে অনুর্ধ্ব-১৯ দলকে অভিনন্দনও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশে ফিরলেই তাদের সংবর্ধনা দেয়া হবে। মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার থাকবে বিশ্বকাপ জয় বাংলাদেশি যুবাদের।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

গতকাল রোববারই মুজিব বর্ষের প্রাক্কালে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয় লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিহাস গড়ে প্রথমবারের মতো দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা এনে দিয়েছে বাংলার যুবারা। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে চার বারের চ্যাম্পিয়ন ভারতকে ডার্ক ওয়ার্থ লুইস মেথডে হারায় ৩ উইকেটে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর