বাড়িতে ঢুকে দুই কিশোরীকে গনধর্ষনের মতন ভয়াবহ ঘটনার অভি্যোগ উঠেছে। রাজধানীর ঢাকার কদমতলীতে গত শনিবার মধ্যরাতে ঘটা এই ঘটনায় রোববার রাতে রানা ব্যাপারী (৩২),সোহেল ব্যাপারী (৩৮) ও আক্তার আলী (৩৮) নামে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ ও ১৩ বছরের এই দুই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক জানান, ১৫ বছর বয়সী কিশোরীর মা–বাবা তাঁকে বাসায় রেখে অন্যত্র গিয়েছিলেন। তখন ওকে সঙ্গ দিতে বাসায় আসেন ১৩ বছর বয়সী অন্য কিশোরী। ঐ রাতে তিন ধর্ষক কিশোরীর বাসায় প্রবেশ করে মেয়ে দুটোর হাত-পা-মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করেন।
এসআই বলেন, গতকাল কিশোরীদ্বয় কদমতলী থানায় মামলা করার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে কদমতলী এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে। আজ সোমবার আসামিদের কোর্টে হাজির করা হবে।
বার্তা বাজার/এসজে