রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাসের পাইপ লাইন সংস্কার কাজের জন্য আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (০৯ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এতথ্য জানিয়েছে।
যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, ঢাকার চুনকুটিয়া, ধোলাই-পাড়, ধলেশ্বর, হাসনাবাদ, পানগাঁও, কালিগঞ্জ, জিনজিরা, শুভাড্ডা, আগানগর, খোলামুড়া ও আশেপাশের এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে।
বার্তাবাজার/এমকে