অজ্ঞান পার্টির ফাঁদে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৯ম ব্যাচের শিক্ষার্থী শামীম। শামীম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। গতকাল (৯ফেব্রুয়ারি) ঢাকা থেকে বরিশাল আসার পথে তার সাথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “ঢাকা থেকে বরিশালে লঞ্চে করে আসার পথে একজন ব্যাক্তির সাথে পরিচিত হই। সে আমার সাথে বরিশালের রুপাতলি পর্যন্ত আসে। তারপর আমরা এক সাথে চা খাই। এরপর আমার কিছু মনে নাই। ভুক্তভোগী শিক্ষার্থী আরো বলেন, আমার মোবাইল ও মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে।”
ভুক্তভোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মো: নাঈম জানান, ‘থানায় জিডি করা হবে খুব দ্রুত তবে তার আগে শামীম এর সুস্থ হওয়াটা জরুরী।’
কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর ভয়ের কিছু নেই। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আজকে বা কালকে রোগীর অবস্থা বুঝে তাকে ছাড়পত্র দিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গতকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ছে।
বার্তা বাজার / ডব্লিও.এস