ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করে পাবনার আঞ্চলিক ভাষার ফেসবুক গ্রুপ পাবনাইয়া’র সদস্যবৃন্দ।
এসময় পাবনা আঞ্চলিক ভাষার ফেসবুক গ্রুপের সদস্যরা বক্তব্যে বলেন , নুসরাতকে যৌনপীড়ন ও হত্যাকারী মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলা ও পাবনাসহ সারাদেশে যারা ধর্ষণের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ করেন ।