ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির ইভেন্ট এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর এ জয়ের ফলে ইতিহাসে নিজের নাম লেখান অধিনায়ক আকবর আলী। তবে তার জন্যে মাশুল দিতে হয়েছে অধিনায়ককে।
১৮ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে জয় পায় বাংলাদেশ। ২১ জানুয়ারি স্কটল্যান্ডকেও পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রাখে আকবর আলীর নেতৃত্বাধীন দল। পরদিন নিজের বোনের মৃত্যুর খবর পান আকবর। তবে বোন হারানোর বেদনা বুকে চাপা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামেন জুনিয়র টাইগার দলের এ অধিনায়ক।
জানা যায়, জমজ সন্তান প্রসব করতে গিয়ে না ফেরার দেশে চলে যান আকবরের বোন। তবে বোনকে হারানোর শোককে বুকে চেপে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন তিনি। প্রথমবারের মতো বাংলাদেশের জন্য আইসিসির কোনো বিশ্বকাপ ইভেন্টের শিরোপা অর্জনের নায়ক হলেন আকবর। তার নেতৃত্ব ও পারফর্মে ফাইনাল ম্যাচে ভারতে উড়িয়ে বিশ্বকাপ এখন বাংলাদেশের। যা তাকে অনন্য উচ্চতায় পৌঁছালো।
বার্তাবাজার/কেএ