৬ রোহিঙ্গাকে জন্মসনদ দিয়ে বরখাস্ত হলেন চেয়ারম্যান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। জন্মসনদ আইন অমান্য করে রোহিঙ্গা শরণার্থীদের জন্মসনদ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ বরখাস্ত করা হয়।

রবিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেয়া হয়।

জানা যায়, ২০১৭ সালের ১৭ জুলাই বাদাঘাট ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া ছয় রোহিঙ্গা শরণার্থীকে জন্মসনদ দেন চেয়ারম্যান আফতাব উদ্দিন। এরপর গত ১৪ সেপ্টেম্বর পাঁচটি জন্মসনদসহ রোহিঙ্গা নাগরিকদের আটক করে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সাময়িক বরখাস্ত করার সত্যতা নিশ্চত করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর