সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ডাকসু’র ভিপি নুরুল হক নূর। রোববার নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে নুরুল হক নূর নিজেই আহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। দুর্ঘটনায় আহত হলেও আঘাত গুরুতর নয় বলে জানান তিনি।
স্ট্যাটাসে ভিপি নূর লিখেন- ‘বড় ধরণের দুর্ঘটনা থেকে এবারের মতো বেঁচে ফিরলাম। বাইকে হাতিরঝিল দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই। খুব বড় ধরনের আঘাত পাইনি, তবে ভয়াবহ হতে পারতো। পিছনের বাইক আমাদেরকে ওভারটেকিং করতেছিল এমন সময় অন্যদিক থেকে ট্রাক আসতেছিল। দুটি বাইক ছেচড়ে পড়ে যায়।
পিছনের বাইকে চালকের পিছনে আমি ছিলাম। হাত, পা, শরীরে ব্যথা পেয়েছি, কয়েকজায়গায় একটু ছিলে গেছে।
কৃতজ্ঞতা ও প্রশংসা মহান সৃষ্টিকর্তার উপর যিনি বিপদ থেকে হেফাজত করেছেন।
সকলে দোয়া করবেন বিপদে যেন এভাবে মহান আল্লাহর রহমত পাই’।

বার্তা বাজার / ডব্লিও.এস