এই অনুভূতি অন্য রকম : যুবাদের জয়ে মাশরাফির প্রতিক্রিয়া

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের যুবারা। তাদের জয়ে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যুবাদের জয়ে যেন সারাদেশে নেমে এসেছে ঈদের আনন্দ।

দেশবাসীর মত যুবাদের অভিনন্দন জানাতে ভূল করেননি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জয়ের পরপরই নিজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে অভিনন্দন জানান আকবর আলীর দলকে। মাশরাফি লিখেন-
‘‘আলহামদুলিল্লাহ, এই অনুভূতি অন্য রকম। অভিনন্দন পুরো দলকে,কোচিং স্টাফ, সিলেক্টার,বিসিবি এবং পুরো দেশবাসিকে। বাংলাদেশ।’’

এসময় তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের দুটি ছবির সাথে একটি বাঘের ছবি পোষ্ট করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর