ভবিষ্যতে ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চান যুব অধিনায়ক আকবর

প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। জয়ের পর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী বলেন, আমি ভবিষ্যতে ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার অনুষ্ঠিত হওয়া ফাইনালে জয়ের পর ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলের জয়ের নায়ক অধিনায়ক আকবর আলী বলেন, হঠাৎ অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পর আমাদের জাস্ট একটা জুটির প্রয়োজন ছিল। তাই পরিকল্পনা ছিল আমাদের একটা জুটি গড়ার। আমি আমার পার্টনারদের এ বিষয়টাই বলেছি। আমরা শুধু স্বাভাবিক খেলাটা খেলেছি।

কোচদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আকবর আলী আরও বলেন, আমাদের কোচিং স্টাফ অনেক কষ্ট করেছে। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচরা আমাদের খুবই উৎসাহ দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার টার্গেট বছর দেড়েকের মধ্যে আরও ভালো কিছু করার। আমি ভবিষ্যত ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই।

শেষ দিকে ধারাভাষ্যকারের অনুমতি নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় বক্তব্য দেন আকবর আলী।

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে তিনি বাংলায় বলেন, আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে আমাদের সঙ্গে ছিলেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর