বাংলাদেশী দর্শকদের স্লোগানে মুখরিত ছিল পচেফস্ট্রম

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে ভারতকে হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দিল ঠাইগার যুবারা।সেনওয়েজ পার্কে আজ বসেছিল টাইগারদের মিলনমেলা। এখান থেকেই আসবে আগামী দিনের ক্রিকেটার সাকিব,তামিমরা। আর সেখানে প্রথমবারের মত শিরোপা জিতলো বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় প্রচুর বাংলাদেশির বসবাস। চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ নানা উদ্দেশ্যে বাংলাদেশিরা অবস্থান করছেন সেখানে। যুব টাইগাররা বিশ্বকাপের ফাইনালে, বিশ্বজয়ের সামনে। এমন একটি ইতিহাসের সাক্ষী কে না হতে চায়!

এ কারণে ভারতীয়দের পাশাপাশি প্রচুর বাংলাদেশী সমর্থকও উপস্থিত হয়ে গিয়েছিলেন সেনওয়েজ পার্কে। ম্যাচের শুরু থেকেই তারা নেচে-গেয়ে উৎসাহ দিয়ে যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেটারদের।

ভারতীয় সমর্থকদের আধিক্য থাকলেও ম্যাচ শেষে দেখা গেলো যেসব বাংলাদেশি সমর্থক মাঠে উপস্থিত, তাদের গলাই উচ্চকিত। ‘বাংলাদেশ বাংলাদেশ’ ধ্বনিতে তারা কাঁপিয়ে দিচ্ছিল সেনওয়েজ পার্ক। ম্যাচ শেষে জার্সি গায়ে, পতাকা হাতে নিয়ে বিজয় মিছিলও বের করেন সেনওয়েজ পার্কে উপস্থিত বাংলাদেশি সমর্থকরা।

দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশের মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম কিংবা জহুর আহম্মেদের সামনে। সমর্থকদের না দেখলে বোঝার উপায় নেই বিজয় উদযাপন এতটা গৌরবের, এতটা আবেগের।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর