র‌্যাগিংয়ের অভিযোগে জাককানইবি’র তিন শিক্ষার্থী বহিষ্কার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থী কে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৯ ফেব্রুয়ারী) বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেেএ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে তিন জনের বিরুদ্ধে আনীত অভিযোগের অনুষ্ঠিত কমিটির সভার প্রতিবেদনে সুপারিশ পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা বোর্ডের কর্তৃক তিন জনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অনান্য সকল কার্যক্রম থেকে বিরত রেখে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত ছাত্রীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তোয়াবা নুশরাত মীম, শায়রা তাসনিম আনিকা এবং চারুকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মৌমিতা পারভিন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিলেন, আগামী বৃহস্পতিবার জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে সেখানে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাগিংয়ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাষ্কর্যের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর