নকলে সহযোগিতা না করায় হামলা, প্রধান শিক্ষকসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা না করায় শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এতে প্রধান শিক্ষক আলী মনসুরসহ আহত হয়েছেন ১০ শিক্ষার্থী। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর জানান, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের এসএসসি পরীক্ষার্থীদের আসন পড়েছে।

আজ ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দেয়ার সময় গোপিনাথপুর গ্রামের এক যুবক তাদের বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের জন্য মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বলে। সেই পরীক্ষার্থীর নকল সরবরাহে অপারগতা প্রকাশ করলে পরীক্ষা শেষে তাকে মারধর করা হয়।

এরপর প্রধান শিক্ষক ওই ছাত্রকে নিয়ে কেন্দ্র সচিবের কাছে বিষয়টি অবহিত করেন। এরপর তারা বাড়ি ফিরে যেতে চাইলে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থী ও বহিরাগতরা মিলে তাদের উপর হামলা চালায়। হামলায় এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

কসবা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম জানান, বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
এবং পুলিশ আহতদেরকে উদ্ধার করে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থার অবনতি হলে সোনিয়া আক্তার ও সাবিকুন্নাহার তন্বী নামের দুই পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর