নাটোরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর কৃষক আলমগীর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সোলেমান ইসলাম লাবুকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে আত্বগোপনে থাকা উপজেলার ইটালী ইউনিয়নের বাখুন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার তাকে রিমান্ডের আবেদনসহ নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৮ জানুয়ারি প্রতিপক্ষের হাতে উপজেলার মাধাবাঁশবাড়িয়া গ্রামের কৃষক আলমগীর হোসেন খুন হন। গ্রেফতারকৃত আসামী এই হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী। ঘটনার পর থেকে লাবু দীর্ঘদিন পলাতক ছিলেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর এ আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত লাবু আলমগীর হত্যা মামলার প্রধান আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে আটক করা হয়। পরে তাকে রিমান্ডের আবেদন সহ নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর