চট্টগ্রামে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের নিকট বুঝিয়ে দিয়েছে পাহাড়তলী থানা পুলিশ।
রোববার (০৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত দুইটার দিকে নিখোঁজ মোহাম্মদ তৌহিদকে (২২) উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ০৭ ফেব্রুয়ারী(শুক্রবার) নিখোঁজ পাহাড়তলী থানাধীন একে খাঁন মোড়স্থ ইসলামীয়া হোটেলের কর্মচারী মোহাম্মদ তৌহিদের (২২) স্ত্রী জাতীয় জরুরী সেবা ৯৯৯’এ তথ্য প্রদান করে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ হইতে উক্ত নিখোঁজের বিষয়টি পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈনুর রহমান অবহিত হলে থানা এলাকায় ডিউটিরত এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মনির হোসেনকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের নির্দেশ প্রদান করেন।
ওসি মঈনুর রহমানের নির্দেশ মোতাবেক অদ্য ০৯ ফেব্রুয়ারী দিবাগত রাত দুইটায় এসআই মোহাম্মদ মনির হোসেন (নিরস্ত্র) সঙ্গীয় ফোর্সদের সহায়তায় নিখোঁজ তৌহিদকে উদ্ধার করেন এবং তার পরিবারের নিকট বুঝিয়ে দেন।
বার্তা বাজার / ডব্লিও.এস