পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বিমল (১২) নামে এক শিশু নিহত ও তার বোন আহত হয়েছে।
আজ রবিবার সন্ধায় পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু বিমল (১২) ওই দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শিমুল গুড়ি এলাকার জয়দেব চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজার থেকে ইজিবাইকে বাড়িতে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক্টর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশু বিমল নিহত ও তার বোন আহত হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।