গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার-৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে গণধর্ষণের মতন গুরুতর অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত ৫ ফেব্রয়ারী দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হাটাবো এলাকার জমশের আলীর ছেলে শহর আলী, একই এলাকার মন্টু মিয়ার ছেলে রকি ও তার স্ত্রী ফারজানা বেগম।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ ফেব্রয়ারী দুপুরে ওই গৃহবধূকে তার বান্ধবী ফারজানা বেগম তার খালা শাশুড়ীর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে মাসুমাবাদ এলাকার একটি নির্জন ঘরে নিয়ে যায়। এসময় বান্ধবী ফারজানা বেগম বাথরুমে যাওয়ার কথা বলে ওই গৃহবধূকে রেখে অন্যত্র চলে যায়। পরে শহর আলী, রকি ও অজ্ঞাত একজন মিলে ওই গৃহবধূকে জোর পূর্বক গণধর্ষণ করেন। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।

ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজাহার আলী বলেন, এ ঘটনায় তিনজন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর