এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে দিকে এইচএসসি শিক্ষার্থী’রা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারক লিপি প্রদান করেন।

এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে তাদের দাবির বিষয় তুলে ধরে বলেন, গত ২১ জানুয়ারি সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক পরিক্ষার কেন্দ্র সরকারি শহীদ বুরবুল কলেজ কেন্দ্র পরিবর্তন হয়ে পাবনা সিটি কলেজে পরীক্ষার কেন্দ্র ঘোষনা করা হয়। কিন্তু হঠাৎ করেই ঘোষিত কেন্দ্র সেখান থেকে পরিবর্তন করে আবারো সরকারি শহীদ বুলবুল কলেজে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। যেটি আমাদের সকল পরিক্ষার্থীর মানসিক ভাবে ভালো পরিক্ষার দেয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দারিয়েছে।


ছাত্রীদের অভিযোগ, বুলবুল কলেজে পরীক্ষা দিতে গেলে নানা সমস্যায় পড়তে হয় তাদের। নিরাপত্তাহীনতা, ইভটিজিংসহ শিক্ষকদের পরিক্ষার সময় অসহযোগিতা ও নানা ধরনের হয়রানীর অভিযোগ করেন শিক্ষার্থী’রা। তারা আরো বলেন, বুলবুল কলেজে বিভিন্ন মহল থেকে পরীক্ষার্থীদের দেখে নেয়ার হুমকিও দেয়া হচ্ছে। আর এই কারনে সরকারি বুলবুল কলেজ থেকে পরিক্ষার কেন্দ্র পরিবর্তন করে অন্য যে কোন কলেজে করার দাবি করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী’রা জেলা প্রশাসকরে কাছে স্মারক লিপি প্রদান করলে প্রথম পর্যায়ে দাবির বিষয়ে কোন আশ্বাস প্রদান না করলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। দীর্ঘ এক ঘন্টা পরে উভয় কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে আলোচনার করে শিক্ষর্থীদের দাবির বিষয়ে সমাধানের আশ্বাস দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করেন জেলা প্রশাসক।

সেখান থেকে কর্মসূচি সমাপ্ত করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও গন্তব্যের দিকে চলে যান শিক্ষার্থী’রা।

এই বিষয়ে পাবনা জেলা প্রশাসক কবির মাহামুদ বলেন, পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের জন্য উভয় কলেজের শিক্ষার্থী’রা আন্দোলন করছে। তবে এই বিষয়টি মোটেও ভালো নয়। শিক্ষার্থী’রা কেন পড়াশোনা বাদ দিয়ে পরীক্ষার কেন্দ্রের কথা মাথায় আনবে। এর পেছনে অন্য কোন বিষয় রয়েছে। যে সকল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয় সকল কলেজের প্রধানদের সাথে কথা বলবো। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। কি কি নিরাপত্তা আর সমস্যা পরতে হয় তাদের সেটি দেখা হবে এবং তাদের দাবির বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে।

পাবনা শহরের এই দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার ফলাফল নিয়ে অন্তকোন্দল চলে আসছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি চলতি মাসের ৫ ফেব্রুয়ারী সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীরা সরকারি মহিলা কলেজে তাদের কেন্দ্র পরিবর্তনের দাবিতে আন্দোলন করেছে তারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর