কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় পঞ্চগড়েও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করলে সড়কে উঠার আগেই দলীয় কার্যালয়ের মুল গেটে পুলিশ তাদের বাধাঁ দেয়। পরে সেখানেই তারা বিক্ষোভ করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
পরে দলীয় কার্যালয়ের গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক।
এসময় তিনি বলেন আজ দুই বছর ধরে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে।তিনি চলতে পারেননা,বসতে পারেননা,উঠতে পারেননা। মিথ্যা মামলায় তাকে জামিন দেয়া হচ্ছে না।তার মুক্তির দাবিতে আজকের বিক্ষোভ মিছিল। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমদ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। আমরা তাদের কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেইনি।
বার্তা বাজার/এসজে