ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৯ কোটি ২ লক্ষ টাকার কাজের উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের অধীনে মীর মশাররফ হোসেন ভবন, মেডিকেল সেন্টার এবং ডরমেটরির উর্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ৩ টায় এ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এসএম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

জানা যায়, এ কাজের জন্য তিনটি প্রকল্পে যথাক্রমে মীর মশাররফ হোসেন ভবন ৫ কোটি ৯ লক্ষ, মেডিকেল সেন্টার ১ কোটি ৮৮ লক্ষ, ডরমিটরি ভবন ২ কোটি ৫ লক্ষ। সর্বমোট ৯ কোটি ২ লক্ষ টাকা ব্যয় হবে।
এছাড়াও মেগা প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ে বড় বড় অবকাঠামোর উন্নয়ন কাজ সম্পন্ন হবে। এ প্রকল্পের অধীনে ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ২টিসহ মোট ৫ টি আবাসিক হল করা হবে বলে ইঞ্জিনিয়ার অফিস সূত্রে জানা যায়।

উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর