ভাড়া করা শিক্ষার্থী দিয়ে পরীক্ষা : আটক ১২, জেল ২ মাদ্রাসা সুপারের

বগুড়ার শেরপুরে (৯ ফেব্রুয়ারি) চলতি দাখিল পরীক্ষার ধনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে আরবি দ্বিতীয়পত্র চলাকালীন সময় অসাদুপায় অবলম্বন করায় সকাল ১১টায় বিভিন্ন কক্ষে ১২জন ভুয়া পরীক্ষার্থী আটকসহ মাদ্রাসা সুপার আকবর আলী (৪৯) ও সেলিম উদ্দিন (৪৬) কে এক মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যানী বালিকা দাখিল মাদ্রাসার ৫জন, নাকুয়া দাখিল মাদ্রাসার ৫জন ও মধ্যভাগ দাখিল মাদ্রাসার ২ জন শিক্ষার্থীকে ভাড়া করে নিয়ে এসে সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিভিন্ন কক্ষে পরীক্ষা দিচ্ছে এমন সংবাদ পেয়ে সহকারি কমিশনার (ভুমি) জামশেদ আলাম রানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ঘটনাস্থল থেকে ১২ পরীক্ষার্থীকে আটক এবংরে সুঘাট ইউনিয়নের মধ্যভাগ দাখিল মাদ্রাসার সুপার গুয়াগাছি গ্রামের আকবর আলী ও নাকুয়া দাখিল মাদ্রাসার সুপার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের সেলিম উদ্দিন কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ বলেন, অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভাড়া করে এনে পরীক্ষা দেয়ার অপরাধে ১২ জন অবৈধ শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং ২ সুপারকে ১ মাস করে বিনাশ্রম জেল দেয়া হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর