আশাশুনিতে গ্রেফতারী পরোয়ানার ১৪ আসামি আটক

সাতক্ষীরার আশাশুনিতে ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম জানান, তাঁর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে শনিবার রাত্র ১২.১৫ মিনিটের সময়, এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান ও সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় আসামীদেরকে মনিহার এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে নিয়মিত মামলা ১(০২)২০২০ এর আসামী উপজেলার গদাইপুর গ্রামের মৃত দাউদ মোল্লার ছেলে মোঃ আনারুল মোল্যা(৪৮), মৃত ছবদে মোল্লার ছেলে মোঃ নুরুজ্জামান (ছোট নুনু) (৪০), কূদ্দুস সরদারের ছেলে মোঃ ফয়জুল্লাহ হোসনে ওরফে হমিো (২৫), জমশদে ওরফে জামসদে আলী মোল্লার ছেলে মোঃ মোস্তাকমি ওরফে মোস্তাকনি আহম্মদে মোল্যা(২৫), আনারুল ইসলাম মোল্লার ছেলে মোঃ মোস্তাকমি মোল্যা (২৪), মৃত আবু বক্করের ছেলে মোঃ গোলাম রসুল ওরফে বাচ্চু মোল্যা (৫৭), মৃত নাজরি ওরফে নজরি মোল্লার ছেলে মোঃ নুর ইসলাম মোল্যা (৪৮), ছাদ উদ্দীন সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৪৪), রজেওয়ান উল্লাহ ওরফে কেনা সরদারের ছেলে তুহনি হোসনে সরদার (৩৫), মৃত আতয়িার মোল্লার ছেলে আব্দুল করমি ওরফে খোকন মোল্যা (৪৮), আলহাজ্ব এনামুল সরদারের ছেলে মোঃ দদিারুল ইসলাম ওরফে রাব্বি সরদার (২২), আইয়ুব গাজীর ছেলে মোঃ সুজন গাজী(২১), বাবর আলী ওরফে বাবু মোল্লার ছেলে মোঃ সরিাজুল ইসলাম মোল্যা (৪২) ও মৃত রজব আলী মোল্লার ছেলে মোঃ ছাইফুল ইসলাম (৪৪)।

তিনি আরো জানান, আসামীদেরকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর