ড. কামাল যে ভাষায় কথা বলেছেন তা রাস্তার ভাষা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রবীন রাজনীতিবিদ ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকার উচ্ছেদের যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি ও গণতান্ত্রিক ভাষা হতে পারে না।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ড. কামাল হোসেন যে ভাষায় কথা বলেছেন তা রাস্তার ভাষা।‘তিনি সীমা ছাড়িয়ে গেছেন। সরকারকে লাথি মেরে নামাবেন, তাড়াবেন এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার অংশ হিসেবে কাঁচপুর, মেঘনা ও গোমতি এই দ্বিতীয় তিনটি সেতু জাপানের সহায়তায় আধুনিক ও যুগোপযোগী করে চার লেনে নির্মাণ করা হয়েছে।

জাপানি কোম্পানি জাইকা আজ এই সেতু তিনটি আমাদের কাছে হস্তান্তর করল। সেতু তিনটির কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে শেষ করায় ১৩ শ’ ৮৮ কোটি টাকা উদ্বৃত্ত থেকে গেছে। এ জন্য জাপানি কোম্পানি জাইকাকে ধন্যবাদ জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর