লেবানন থেকে দেশে ফিরছে ৪৭০ জন প্রবাসী বাংলাদেশি

রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে আগামী সপ্তাহে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরবে ৪৭০ জন প্রবাসী বাংলাদেশি। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানা যায়, লেবাননে বসবাসরত আকামা বা বৈধ কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীর আওতায় দ্বিতীয় ধাপে যারা নাম নিবন্ধন করেছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী গ্রামের মাসুক মিয়া বলেন, আমার ছেলে কয়েক মাস ধরে নিয়মিত টাকা পাঠাইতে পারতেছেনা। ও হোটেলে চাকরি করে। হোটেল একদম মেইন রোডে। রাস্তায় আন্দোলন হয় বলে ঠিকমতো খুলতে পারে না। মালিকের ইনকাম কমে গেছে। বেতন দিতে পারতেছে না। তাই ‌দেশে আমিও সমস্যায় পড়েছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর