দুর্নীতির দায়ে ডিআইজি মিজানের ভাই-স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দুর্নীতি দমন কমিশন (দুদকের) করা মামলায় ডিআইজি মিজানের ভাই ও স্ত্রীর বিরোদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং করার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন বিজ্ঞ আদালত।

মিজানের ছোট ভাই মাহবুবুর রহমান ও স্ত্রী সোহেলিয়া আনার রত্নার বিরোদ্ধে আজ রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ১ জুলাই ডিআইজি মিজান হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। ওইদিনই শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করেন। বর্তমানে মিজান কারাগারে ঙ্কারাগারে অবস্থান করছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর