‘ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপ কিছু স্পর্শ করতে না পারে’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপ কিছু স্পর্শ করতে না পারে সেভাবেই দেশ গড়ে তোলা হচ্ছে।

রবিবার, মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০১৯-২০ কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

তিনি বলেন, দক্ষতার সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রশিক্ষণ আরো বাড়াতে হবে। আগামী দিনে সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধের কথা মাথায় রেখে কাজ করছে সরকার৷ এছাড়া দুর্নীতি বিরোধী অভিযান চলবে বলেও জানান সরকারপ্রধান।

এ সময় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতি কাজে লাগানোর আহ্বান জানান তিনি। বিভিন্ন দেশের ৫৪ জন অফিসারসহ ২৩৫ জন প্রশিক্ষণার্থীকে গ্রাজুয়েশন সনদ প্রদান করেন শেখ হাসিনা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর