বিভাগ অনুমোদনের দাবিতে উত্তাল বশেমুরবিপ্রবি : ছাত্রলীগের একাত্মতা প্রকাশ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে টানা আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাতে একাত্মতা পোষন করে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা ৷

আজ (রবিবার) ৯ ফেব্রুয়ারী সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইতিহাস বিভাগের নৈতিক দাবির সাথে সমর্থন প্রকাশ করে।

সকাল ১১ টার দিকে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আন্দোলনের সাথে একাত্নতা পোষন করে।

এ সময় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, “বশেমুরবিপ্রবি ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী আপনাদের পাশে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত পাশে থাকবে এবং সর্বাত্নক সহোযোগিতার হাত বাড়িয়ে দিবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতা ফাহাদ সার্জিল, শেখ তারেক, বাবুসহ আরও অনেক নেতাকর্মী ৷

বার্তা বাজার /এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর