ধামরাইয়ে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগ

ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূকে ধর্ষনচেষ্টার অভিযোগ উঠেছে তারা মিয়া (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর ধামরাই থানা পুলিশ রবিবার সকালে আসামি গ্রেফতারে অভিযান চালায়।

জানা যায়, ধামরাই থানার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের গৃহবধূ শনিবার সকালে বিলের পাড়ে যায়। এসময় ওই গ্রামের ইজ্জত আলীর ছেলে তারা মিয়া তার পিছু নিয়ে বিলের পাড়ের ফাঁকা স্থানে যাওয়া মাত্র তাকে জড়িয়ে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ তখন চিৎকার করলে তার পঞ্চম শ্রেনী পড়ুয়া ছেলে জহিরুল ইসলাম দৌঁড়ে ঘটনাস্থলে যায়। ছেলেকে দেখে তারা মিয়া গৃহবধূকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে ওইদিনই ধামরাই থানায় একটি অভিযোগ দাখিল করে। আজ সকালে ধামরাই থানার এস আই খাইরুল ইসলাম লিটন আসামি গ্রেফতারে বিশেষ অভিযান চালান।
গৃহবধূর স্বামী বাবুল হোসেন জানান, তার স্ত্রীকে জোর করে ধরে ধর্ষণের চেষ্টা করে তারা মিয়া। এখ তারা মিয়ে গা ঢাকা দিয়েছে।

এ ঘটনা মিথ্যা,বানোয়াট এবং চক্রান্ত বলে দাবী করেন আসামী তারা মিয়ার স্ত্রী রুপজান বেগম।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর