শাহবাগ থানায় নাশকতা মামলায় জামিন পেলেন ফখরুলসহ ৩৫ নেতা

শাহবাগ থানায় নাশকতা মামলায় জামিন পেলেন ফখরুলসহ ৩৫ বিএনপি নেতা

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতা। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই জামিন আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ আদালতে এ মামলায় বিএনপির ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর