পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে মাদক মুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আয়োজিত ভলিবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের কামারপাড়া যুব উন্নয়ন সংঘ-এর আয়োজনে অনুষ্ঠিত এই চুড়ান্ত খেলায় সমঝোতার মাধ্যমে ‘চ্যাম্পিয়ন ও রানার্স আপ’ দলকে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক।

হাড়িভাসা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি আবু তাহের মোহাম্মদ আখতারুজ্জামান ডাবলুর সঞ্চালনায় দর্শক প্রিয় খেলায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রনিক ফেরদৌস প্রধান, হাড়িভাসা ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি জাকির হোসেন, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন প্রধান মারিফ, আশা এনজিও’র হাড়িভাসা ব্রাঞ্চ ব্যবস্থাপক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কেরামত আলী, কামারপাড়া যুব উন্নয়ন সংঘ-এর উপদেষ্টা রেজাউল করিম, আব্দুল কাদের প্রমূখ।
এর আগে স্থানীয় পাইকানীপাড়া ভলিবল একাদশ এবং রজনীগন্ধা ভলিবল একাদশ এই চুড়ান্ত খেলায় অংশ নেয়। হাড্ডা হাড্ডি লড়াইয়ে উভয় দলই সমান স্কোর অর্জন করায় সমঝোতার মধ্য দিয়ে জয় পরাজয় মেনে নেয় দল দুটি।
বার্তা বাজার/এসজে