শিশুকে যৌন নিপীড়নের দায়ে বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের হালিশহরে ৮ বছরের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. নুরুন্নবী নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে হালিশহর থানার সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নুরুন্নবী নোয়াখালী জেলার সুধারাম থানার শাহাদাতপুর গ্রামের বাসিন্দা।

হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিপীড়নের শিকার শিশুটির মা রাতে থানায় এসে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানার ওসি (তদন্ত) সঞ্জয় সিনহা জানান, চকলেটের জন্য শিশুটি বাসার পাশের দোকানে যায় । এসময় প্রতিবেশী নুরুন্নবী শিশুটিকে প্রলোভিত করে তার বাসায় নিয়ে যায়। নুরুন্নবীর ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে যৌন নিপীড়ন চালান। এবং কাউকে না জানাতে ভয় ভীতি দেখান। শনিবার সন্ধ্যায় শিশুটিকে কাপড় পরানোর সময় শরীরে জখম দেখে তার মা জানতে চাইলে শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনা জানায়। পরে ঐদিন রাতেই শিশুটির মা থানায় এসে মামলা দায়ের করেন ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর