প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৮১৩ জনের মৃত্যু হয়েছে। সামান্য জ্বর, শ্বাস-প্রশ্বাসে সমস্যা এবং এর সঙ্গে অন্য কিছু উপসর্গ শেষ পর্যন্ত মৃত্যু ঘটায়।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন থেকে এটি উহান ভাইরাস ও উহান করোনাভাইরাস নামে পরিচিতি পেয়েছিল।
সাধারণত ভাইরাসের নামকরণে কোনো দেশ, ব্যক্তি বা প্রাণীর নাম ব্যবহার করা নিষেধ। এতে ওই স্থান বা ব্যক্তি কিংবা প্রাণীর বিষয়ে নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি হয়।
গতকাল শনিবার সংবাদ সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আপাতত ভাইরাসটির নামকরণ করা হয়েছে ‘নোবেল করোনাভাইরাস নিউমোনিয়া’, সংক্ষেপে এনসিপি। তবে চূড়ান্ত নাম কখন আসবে তা জানা যায়নি।
বার্তাবাজার/কে.জে.পি