থাইল্যান্ডের সেই হামলাকারী পুলিশের গুলিতে নিহত

থাইল্যান্ডে এক সেনা সদস্যের আকষ্মিক গুলিবর্ষনে এ পর্যন্ত নিহত হয়েছেন ২০ জন। নাখোন রাটকাসিমা শহরে শপিং মলে বাইরে সাধারন মানুষের ওপর এই হামলাটি চালানো হয়। পরে আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীর সেনা সদস্যের।

বার্তা সংস্থা বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি সামরিক ক্যাম্প থেকে অস্ত্র চুরি করে বেরিয়ে পড়েন জাকরাফান্থ থম্মা নামের ওই সেনা সদস্য।

এরপর পাশের একটি শপিং মলে গিয়ে এলোপাতাড়ি গুলি চালান তিনি। এতে ঘটনাস্থলেই আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যসহ ২০ জন প্রাণ হারান। ওই মার্কেটে বেশ কয়েকজনকে জিম্মিও করেন থম্মা।

সেসময় আত্মসমর্পণ করানোর উদ্দেশ্যে ওই তার মাকে মার্কেটে নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী, যেন তিনি থম্মাকে বুঝিয়ে আত্মসমর্পণ করতে রাজি করাতে পারেন।

কিন্তু এরই মাঝে একবার শপিং মল ভবনটির পেছন দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন ৩২ বছর বয়সী এই সন্দেহভাজন।

অভিযান চলাকালে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পুলিশ নিশ্চিত করে যে বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। কিন্তু অভিযান সম্পর্কে এর বেশি কিছু জানানো হয়নি।

হামলার কারণ এখনো জানা যায়নি।তবে ধারনা করা হচ্ছে মানসিক বিকৃতির কারনে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর