রাজধানীতে কদমতলীতে স্টিল মিলের আগুনের ফুলকিতে ১০ জন জন শ্রমিক দগ্ধ হয়েছেন। কদমতলি এলাকার কামাল স্টিল মিলসে ঘটা এই দুর্ঘটনায় দগ্ধদের উদ্ধার করে গুরুতর আহদেরকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে ।
হাসপাতালে ভর্তি শ্রমিকরা হলেন-রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে বাবরের শরীরের ছয় শতাংশ সুজনের ১৯ শতাংশ ও দুলালের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি দেওয়া হয়েছে। বাকিরা সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কারখানার কর্মরত্ অফিসার সনজিৎ মণ্ডল জানান, রাতের শিফটে শ্রমিকরা কারখানায় লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ উত্তপ্ত আগুনের ফুলকি তাদের উপর পরে । এতে ১০ জন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের সবাইকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
বার্তা বাজার /এসজে