ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। দলের সমর্থন না পেয়েও দক্ষিণ সিটিতে ৯ জন জয়ী হয়েছেন।
অপরদিকে, বিএনপির সমর্থিত প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৭ জন। তবে নির্বাচন শেষ হলেও এখনো পারিবারিক কলহের অবসান ঘটেনি অনেক প্রার্থীর।
৫৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই ভাই। বড় ভাই নূর হোসেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে ঘুড়ি প্রতীকে নির্বাচন করেলেও ছোট ভাই মীর হোসেন বিএনপির সমর্থন নিয়ে ঠেলাগাড়ি প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
৩০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বাইরে প্রতিদ্বন্দ্বী ছিলেন সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। তিনি জানান, সিটি নির্বাচনে ঢাকা ৭ আসনকে কেন্দ্র থেকে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। দল থেকে বলেছে এই আসনে জনগণ যাকে ভালোবাসবে তাকেই ভোট দিবে। গত কাউন্সিলরকে এই এলাকার মানুষ আর চাচ্ছে না, গত পাঁচ বছরে তিনি কোন কাজই করেন নি।
২৬ নম্বর ওয়ার্ডে সংসদ সদস্যের মদদপুষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ধারাবাহিক বাঁধার মুখে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিবুর রহমান মানিক।
দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে আওয়ামী লীগের ৫৭ জন কাউন্সিলর প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া ডিএসসিসির ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগের ১৯ জন প্রার্থী জয়ী হয়েছেন। তবে এর মধ্যে লক্ষাধিক ভোটার অধ্যুষিত ওয়ার্ডেও মাত্র ৬-৭ হাজার ভোট পেয়েই নির্বাচিত হয়েছেন কেউ কেউ।
বার্তাবাজার/কে.জে.পি