বিশ্বকাপের ফাইনালে ভারত-বাংলাদেশ

হোক না বয়সভিত্তিক দলের বিশ্বকাপ, বাংলাদেশ যে এবারই প্রথম যেকোনো ধরনের বিশ্বকাপের ফাইনালে ওঠেছে! দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দুই দেশ বাংলাদেশ-ভারত। কে জিতবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা, এ নিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে চুলচেরা বিশ্লেষণ।

দুই দলই সেমিফাইনালে জিতে শিরোপার দুয়ারে এসেছে। আগের ম্যাচে জয় পাওয়ায় কোনো দলই উইনিং কম্বিনেশক ভাঙার কথা চিন্তা করছে না। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে দেখা যেতে পারে বাংলাদেশ-ভারতকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
আকবর আলী (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও হাসান মুরাদ।

ভারতের সম্ভাব্য একাদশ:
প্রিয়াম গার্গ (অধিনায়ক), দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, যশস্বি জাসওয়াল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, ধ্রুব জুয়েল, সুশান্ত মিশ্র, রবি বিষ্ণু, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর