থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নাখন রাচসিমা শহরে এবং শহরের আশপাশে এক সেনার এলোপাথারি গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
বিবিসি জানিয়েছে, জাকরাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই জুনিয়র সদস্য প্রথমে তার কমান্ডিং অফিসারকে হত্যা করে ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক ছিনিয়ে নেয়।
এরপর একটি বিপনী বিতানের প্রবেশ করে এলোপাথারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দৃশ্য সরাসরি প্রচার করে সে।
তবে, হামলার কারণ এখনো জানা যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনী।
বার্তাবাজার/কে.জে.পি