পাখি ধরতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ার সোনাতলায় যমুনা নদীর পাড়ে পাখি ধরতে গিয়ে পানিতে ডুবে বাক প্রতিবন্ধী শাকিল হোসেন ও রুহুল আমিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো: উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে বাক প্রতিবন্ধী শাকিল হোসেন (১৪) ও একই গ্রামের পুটু মোল্লার ছেলে রুহুল আমিন(১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শাকিল ও আমিন যমুনা নদীর পাড়ে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে যায়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার এক পর্যায় স্থানীয়রা দুজনের মরদেহ নদীতে ভাসতে দেখে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর