সরকার সিন্দাবাদের ভূতের মত জনগনের ঘাড়ে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন। তিনি বলেন ‘সাধারণ জনগনকে বন্দি করে এই বাকশাল বেশি দিন টিকবে না। কারণ জনগণ আপনাদের বিপক্ষে চলে গিয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে ইশরাক বলেন, আপনারা আর কোনদিন ও জনগনের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবেন না। কারণ আপনারা সংসদকে ধ্বংস করেছেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন, দেশের সংবিধানকে ধ্বংস করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মইন খান, গয়েশ্বর চন্দ্র রায়, খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ দলের কেন্দ্রীয় নেতারা এসময় সমাবেশে উপস্থিত ছিলেন।
বিএনপির সমাবেশে খালেদার জিয়ার মুক্তির দাবিতে স্লোগান ধরলেন ইশরাক হোসাইন…
বিএনপির সমাবেশে খালেদার জিয়ার মুক্তির দাবিতে স্লোগান ধরলেন ইশরাক হোসাইন
Gepostet von Barta Bazar am Samstag, 8. Februar 2020