ফাইনালে বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-ভারত। কে জিতবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা, এ নিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে চুলচেরা বিশ্লেষণ।

দুই দলই সেমিফাইনালে জিতে শিরোপার দুয়ারে এসেছে। আগের ম্যাচে জয় পাওয়ায় কোনো দলই উইনিং কম্বিনেশক ভাঙার কথা চিন্তা করছে না। তাছাড়া কোনো দলে ইনজুরি সমস্যাও নেই। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে দেখা যেতে পারে বাংলাদেশ-ভারতকে।

ভারতের সম্ভাব্য একাদশ:
যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর