নতুন বছরের শুরুতেই সুপারমুনের সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। চলতি সপ্তাহেই সুপার মুন দেখা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা। খবর ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের।
নাসার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, গত শুক্রবার থেকেই আকাশে দেখা যাচ্ছে উজ্জ্বল ও বড় আকারের চাঁদ। সুপার মুন পূর্ণ আকার ধারণ করবে আজ রোববার। এবং সেদিনই ভারতীয় সময় দুপুর ১টা ০৩ মিনিটে সম্পূর্ণ দেখা যাবে সুপার মুন।
বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপারমুন দেখতে পারেন।
পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে সেই পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে সুপার মুন। কেউ যদি এই মাসের সুপার মুন দেখা মিস করেন, তাহলে আগামি মাসের ৯ মার্চ ফের দেখতে পাবেন বিশেষ এ মুহূর্ত। এরপর আবার সুপার মুন দেখা যাবে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে।
বার্তা বাজার / ডব্লিও.এস