মাননীয় প্রধানমন্ত্রীকে পোস্টকার্ডে চিঠি লিখে পাঠিয়েছে ৬০০ মেধাবী শিক্ষার্থী। শনিবার (৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে শিক্ষা সমাপণী, জেডিসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা তাদের স্বপ্ন লিখে পাঠায়। এরা সবাই ২০১৯ সালের জিপিএ-৫ পাওয়া শিক্ষাথী।
প্রতি বছরের ন্যায় শনিবার দুপুরে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আয়োজনে এসব মেধাবীদের সংবর্ধনার আয়োজন করে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। অনুষ্ঠানে উপস্থিত মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এখান থেকে শিক্ষার্থীরা ৬০০ পোষ্ট কার্ডে নিজ নিজ স্বপ্ন লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠিয়ে দেয়। এসব ক্ষুদে শিক্ষার্থীরা বড় হয়ে কি হতে চায় এবং কেমন বাংলাদেশ গড়তে চায় তা লিখে পাঠায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আবু সাইদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
বার্তাবাজার/কেএ