থাইল্যান্ডে জাকরাফান্থ থোম্মা নামের এক সেনা কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখন রাতচাসিমা শহরে (কোরাট) এই ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, জাকরাফান্থ খোম্মা প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে হত্যা করে। পরে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে। এরপর ওই ব্যক্তি কোরাট শহরের একটি বৌদ্ধ মন্দির এবং একটি শপিং সেন্টারে এলোপাথাড়ি গুলি চালায়।
সন্দেহভাজন সেনা কর্মকর্তা জাকরাফান্থ খোম্মাকে এখনও আটক করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে শপিং সেন্টারের বেসমেন্টে লুকিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তাকে খুঁজে বের করতে পুরো শপিং সেন্টারটি চারিদিক থেকে কর্তৃপক্ষ ঘেরাও করে রেখেছে বলেও জানান থাই মুখপাত্র। এরইমধ্যে শপিং সেন্টারের কাছে গোলাগুলির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
এলোপাথাড়ি গুলি সময় ওই সেনাকর্মকর্তা ফেসবুকে লাইভ করে। তাছাড়া অস্ত্র হাতে সেলফিও তুলে। এরপর ফেসবুকে সেলফিগুলো পোস্ট দেয়। সন্ধ্যার ৭টা ২০ মিনিটে করা ওই পোস্টে লিখে, আমি খুব ক্লান্ত।
থাই সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থান্যা ক্রিয়াটিসরন বলেন, আক্রমণকারী জাকরাফান্থ থোম্মা সুরথহামপিঠক ক্যাম্পের সিপিএল হিসেবে কর্মরত ছিলেন। তাকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।
বার্তা বাজার / ডব্লিও.এস