পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ রফিক আকন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে মজিদ বাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালিতাবুনিয়া এলাকায় একটি নির্মাণধীন বসত বাড়িতে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ রফিক আকন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত রফিকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস