পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলায় মহাদেব সরকার (৫২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুন্ডুরিয়া বাজারের নিজস্ব দোকান থেকে শনিবার (৮ফেব্রুয়ারী) সন্ধ্যা ৮ টার দিকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মহাদেব সরকার করমজা ইউনিয়নের বাঐটোলা গ্রামের মৃত্য নেতাই সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সাথিয়ার পুন্ডুরিয়া বাজারে মহাদেব সরকারের রড-সিমেন্টের একটি দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় সন্ধ্যা সাতটার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ির কাছে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর আক্রমণ চালায়। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুকে এবং পেটে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে যায়। মহাদেব সরকারের আর্তচিৎকারে তাঁর বাড়ির লোকজন ছুটে এসে দ্রুত তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে যান।

নিহতের স্বজনেরা জানান, মহাদেব সরকারই তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর স্ত্রীসহ তিনটি মেয়ে রয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ও তাঁর পরিবারে শোকের মাতম চলছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনাটি শোনা মাত্রই আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছে এ ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর