সাংস্কৃতিক জোটের ‘অমর একুশে অনুষ্ঠানমালা’ শুরু

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ১৪ দিনব্যাপী ‘অমর একুশের অনুষ্ঠানমালা’র আয়োজন করেছে। শনিবার বিকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠামালা শুরু হয় । এবারের আয়োজনের মর্মবাণী ‘বিজয়ের অঙ্গীকার, সাংস্কৃতিক অধিকার’।

৮ থেকে ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এবং ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে অমর একুশের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, একক আবৃত্তি, একক সংগীত, দলীয় নৃত্য, শিশু-কিশোর পরিবেশনা, পথনাটক।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর