নিখোঁজ সোহাগের সন্ধান চায় পরিবার

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পশ্চিম গুপিরপাড়া গ্রামের মো. সুরুজ্জামাল সেখ এর ছেলে মো. সোহাগ সেখ (২৪) এর সন্ধান চায় তার পরিবার।

নিখোঁজ সোহাগ গত ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখ সকাল ১১ টার দিকে রাজধানী ঢাকার কমলাপুর এলাকা থেকে নিখোঁজ হন।

এ ঘটনায় নিখোঁজের বাবা ১৮ জুন ২০১৯ তারিখে মোকাম আমলী আদালত সদর থানা, সিরাজগঞ্জে একটি মামলা করেন। মামলা নম্বর-৪৬। এদিকে নিখোঁজের এক বছর পেরিয়ে গেলেও সোহাগ এর কোনো সন্ধান না পাওয়ায় ব্যাকুল হয়ে পড়েছে পরিবার।

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ (ওসি) সিরাজগঞ্জ সদর থানা (০১৭১৩-৩৭৪০৩৮) নম্বরে অথবা সিরাজগঞ্জ সদর থানার এসআই মো. ফারুক আহম্মেদ (০১৭৩৪-৫৮৮৯১৪) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর