গ্রেফতার এড়াতে দ্বীর্ঘদিন পালিয়ে বেড়ালেও একাধিক মাদক মামলার আসামী হারুন ১০হাজার ইয়াবা, অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে আটক হয়েছে।
(শনিবার) ৮ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া থেকে টেকনাফ থানা পুলিশ তাকে আটক করে। ধৃত হারুন উপজেলার সাবরাং কমিউনিটি পুলিশের সাবেক সাধারণ সম্পাদক সব্বির আহম্মদ উরফে সব্বির মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র ও মাদক মামলা ১৬(০২)২০ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার এসআই সাব্বির আহম্মদ।
পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হাবিরছড়া এলাকায় ক্রিকেট মাঠ থেকে ইয়াবা ডন হারুনকে ১দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়। আটক পরবর্তি জিজ্ঞাসাবাদে তার তথ্য মতে সিকদারপাড়াস্থ তার বাবার মালিকানাধীন মসলার মিল থেকে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রমতে, ধৃত হারুন একই ইউনিয়নের বন্ধুকযুদ্ধে নিহত শীর্ষ কারবারী আকতার কামাল, নিহত সাদ্দাম হোসেন, সদ্য আত্মসমর্পণকৃত জাফর, মৃত জাহেদ হোসনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ সিণ্ডিকেটের অন্যতম সদস্য। তার বাবা সব্বির মেম্বার কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক থাকা কালীন দেশব্যাপী পিতা-পুত্র মিলে মাদক সম্রাজ্য গড়ে তুলেছিলো। এছাড়াও তারা পিতাপুত্রে বিরুদ্ধে জবর দখল, মাদকের চালান লুটসহ অভিযোগের শেষ নেই।
এদিকে, তার গ্রেপ্তারে এলাকার জণসাধরনের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে দাবী এলাকাবাসীর।
বার্তা বাজার / ডব্লিও.এস