অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ভাষা সৈনিক আব্দুল মালেক

ময়মনসিংহের মুক্তাগাছার ভাষা সৈনিক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ (৯০) অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। পরিষ্কারভাবে কথাও বলতে পারেন না তিনি। গত বছর স্ট্রোক করার পর থেকে ওনার এ সমস্যা দেখা দেয়। এরই সাথে ওনার ডান হাত ও পা অবশ হয়ে যায়। এরপর কাউকে দেখলে মুখের দিকে তাকিয়ে থাকেন আর হাউমাউ করে কাঁদেন। এখন তার দিন কাটছে বিছানায় শুয়ে। এছাড়া হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছেন এ ভাষা সৈনিক।

সারা জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন আব্দুল মালেক। সন্তান ও পরিবারের কথা ভাবেননি। বেকার ছেলেদেরও সামর্থ্য নেই বাবার চিকিৎসা করানোর। বর্তমানে মুক্তিযোদ্ধা ভাতার টাকায় তার খাওয়া-পরা ও চিকিৎসা চলছে।

ভাষা সৈনিক আব্দুল মালেকআব্দুল মালেকের সার্বক্ষণিক সঙ্গী স্ত্রী সুরাইয়া মালেক। তিনি জানান, পরিবারের জন্য তার স্বামী জীবনে কিছুই করতে পারেননি। ব্যাংকে জমানো কোনও টাকা নেই। অর্থাভাবে তার সঠিক চিকিৎসা করাতে পারছেন না। স্বামীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।

মুক্তাগাছার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম জানান, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মালেক সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। নিজের ও পরিবারের কথা ভাবেননি। শেষ জীবনে এসে চিকিৎসা করানোর টাকাও নেই তার। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আব্দুল মালেকের চিকিৎসায় এগিয়ে আসেব এটাই প্রত্যাশা করেন তিনি।

ভাষা সৈনিক খোন্দকার আব্দুল মালেকের চিকিৎসার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক কেএম খালিদ জানান, এই বিষয়টি সরকারের নজরে আছে এবং ওনার চিকিৎসার সব দায় দায়িত্ব সরকার বহন করবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর